অবরোধে হামলা, পিকআপ উল্টে চালক নিহত
কিশোরগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় শ্রমিকবহনকারী একটি পিকআপ উল্টে চালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল সরকার (৪০) ও আহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।
আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
