মুন্সীগঞ্জ নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যায় শহরের থানা কাউন্সিল এলাকার উপজেলা নির্বাচন কার্যালয়ে এ হামলায় কেউ আহত হয়নি।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
