২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার ফখরুলের জামিন হয়নি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের ঘটনার মামলার আসামি ব্যারিস্টার ফকরুল ইসলামের জামিন আবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও নাকচ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 10:58 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

সালাউদ্দিন কাদের চৌধুরীর এই আইনজীবীর জামিন আবেদন এর আগে হাকিম আদালতে নাকচ হয়েছিল। জজ আদালতে তিনি আবেদন করলে রোববার সেই আবেদনও নাকচ করেন বিচারক মো. জহুরুল হক।

গত ২০ নভেম্বর ব্যারিস্টার ফখরুলকে গ্রেপ্তার করা হয়। ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও সাঁটলিপিকার ফারুক হোসেনের বিচারকের কাছে দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফখরুলক গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

এই দুই জনই তাদের জবানবন্দিতে উল্লেখ করেন, ফখরুলের পরিকল্পনায় তার সহকারী মেহেদী হাসান পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি নিয়ে তা একটি ওয়েবসাইটে প্রকাশ করে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১ অক্টোবর বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।সেদিন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের ফটকে ফাঁস হওয়া রায়ের অনুলিপি সাংবাদিকদের দেখান।

পরে ট্রাইব্যুনালের পক্ষ থেকে রায়ের খসড়া ফাঁসির কথা স্বীকার করে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার ফারুক ও নয়ন কারাগারে রয়েছেন। অন্য আসামি ফখরুলের সহকারী মেহেদী পলাতক।