পুলিশের গাড়িচাপায় শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীর হাতিরঝিলে পুলিশের আর্মড পার্সোনাল কারের (এপিসি) নিচে চাপা পড়ে এক শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
নিহত শিশু শুভ (৭) মধ্যকুনি পাড়া এলাকার আখের রস বিক্রেতা মো. মোস্তফার ছেলে।
বেলা সাড়ে ১১টায় হাতিরঝিলের মধ্যকুনি পাড়ার রাস্তায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “দুর্ঘটনার পরপরই গাড়িটি সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।”
আহত শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে বেলা সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
ঘটনা শুনে পুলিশ দুপুরে সেখানে যায়।
গাড়িটি সনাক্ত হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে ওসি বলেন, “সেখানে কোন এপিসি কেন গেলো বা আদৌ গিয়েছিল কিনা তার খোঁজ নেয়া হচ্ছে।”
তাছাড়া অন্য কোন গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মনিরুজ্জামান।
