সাভারে অর্ধশত যানবাহন ভাংচুর
অবরোধ চলাকালে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধশত যানবাহন ভাংচুর করেছে ১৮ দলীয় জোটের সমর্থকরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি কর্মীরা রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে লাঠিসোটা দিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে সড়কের পাশে থাকা ও চলাচলরত যানবাহন ভাংচুর করে।
তখন পুলিশের অতিক্তি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করলে অবরোধকারীরা পালিয়ে যায়। এতে কেউ আহত হয়নি বলেও তিনি জানান।
