যশোরে জামায়াত নেতা খুন, বৃহস্পতিবার হরতাল
বিরোধী দলের অবরোধের মধ্যে যশোরে এক জামায়াত নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ৮টার দিকে সাতনম্বর সেক্টরে নিজ বাড়িতে এ হামলায় নিহত হন উপশহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু হাই সিদ্দিক বুলবুল (৩৫)।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন জানান, বাড়িতে একটি কক্ষে বসে কম্পিউটারে কাজ করার সময় পেছন থেকে তার মাথায় গুলি করা হয়।
এদিকে, এ ঘটনার পর জেলা জামায়াত বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবী।
