খুলনা বিভাগীয় তথ্য অধিদপ্তরে আগুন
অবরোধের দ্বিতীয় দিনে খুলনায় বিভাগীয় তথ্য অধিদপ্তরে হামলা চালিয়ে কিছু আসবাবপত্র পুড়িয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা।
হামলাকারীরা আসপাবপত্রে আগুন ধরালে এলাকাবাসী ও অফিসের লোকজন তা নিভিয়ে ফেলে।
অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জিনাত আরা আহমেদ বলেন, দুর্বৃত্তরা ভবনের সামনে পেট্রোল ঢেলে কিছু আসবাবপত্র জ্বালিয়ে দিয়েছে।
তবে দরজা-জানলা বন্ধ থাকায় অফিস ভবনের ভিতরের কোনো কিছু পোড়েনি বলে জানান তিনি।
