আশুলিয়ায় বাস খাদে, আহত ২৫
সাভারের আশুলিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীর মহাখালী থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস দুপুর সোয়া ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এতে বাসটির ভিতরে থাকা অনন্ত ২৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
