২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অপহৃত স্কুলছাত্র খুন  

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের সাত দিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 08:02 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শুক্রবার টঙ্গীর সাতাইশ এলাকার একটি ডোবায় সজীব নামের ওই ছাত্রের ভাসমান লাশ পাওয়া যায়। সে টঙ্গীর গাজীপুরা এলাকার আবু তালেব মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গত ১৬ নভেম্বর বিকালে খেলতে যাওয়ার পর থেকে সজীব নিঁখোজ ছিল।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিখোঁজ হওয়ার পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তার বাবার কাছে।

এ ব্যাপারে টঙ্গী থানায় অপহরণ মামলা করেন নিহতের বাবা আবুল হাশেম।

লাশ উদ্ধারের পর টঙ্গী থানা পুলিশ সজীবের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।