২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাহাদুরাবাদে ট্রেনের ইঞ্জিন যমুনা নদীতে

জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে রেল-ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন যমুনা নদীতে পড়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 09:48 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাহাদুরাবাদ ঘাটের মেরিন ইন্সপেক্টর মাজেম আলী জানান, মেরামতের জন্য ইঞ্জিনটি ঢাকা থেকে পার্বতীপুর নেয়া হচ্ছিল।

ফেরিতে ওঠার সময় ব্রেক ফেল করে এটি নদীতে পড়ে যায়।

তিনি বলেন, ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।