কোস্ট গার্ডে নতুন প্রধান
বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সহকারী নৌ-প্রধান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় কোস্ট গার্ডের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য মকবুল হোসেনের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।
একই আদেশে কোস্ট গার্ডের মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত নৌ-বাহিনীর রিয়ার এডমিরাল কে এস হোসেনকে নৌ-বাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
