২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাতবোমাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর থেকে হাতবোমাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার ভোরে চন্দ্রা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে পাঁচটি হাতবোমাসহ মো. বাদলকে (৩০) গ্রেপ্তার করে মহাসড়ক পুলিশ।

বাদল ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।

কোনাবাড়ীর সালনা হাইওয়ে থানার ওসি মো. আলমগীর সিদ্দিক জানান, ভোর ৪টার দিকে চন্দ্রা এলাকায় লালমনিরহাট থেকে ঢাকাগামী এস আর ট্রাভেল পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১-২৩৭৭) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।  এ সময় বাদলের কাছে থাকা হটপটের ভেতরে পাঁচটি হাতবোমা পাওয়া যায়।

পরে তাকে আটক করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং দুপুরে বাদলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক নাছিমা বেগম।