২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ভুল সিলেবাসে জেএসসি পরীক্ষা: তদন্ত কমিটি

পিরোজপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার একটি কেন্দ্রে গত বছরের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রানী রায় জানান, জেলা শিক্ষা অফিসার মো. সালাহউদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার আজীম, আদর্শ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ মন্ডল, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের গৌরাঙ্গ চন্দ্র হালদার ও সন্তোষ কুমার মজুমদার।

তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রের ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা ২০১২ সালের সিলেবাস অনুযায়ী নেয়া হয়।