২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে মালয়শিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে  জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি।

পরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল  গার্ড অব অনার দেয়।

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে একটি আম গাছের চারা রোপন করেন নাজিব রাজাক।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সকাল ৯টা ৫৫মিনিটে স্মৃতিসৌধ থেকে বেরিয়ে তিনি গাজীপুরে নবনির্মিত ‘শেখ ফজিলাতুন্নেসা স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে অংশ নেন।

তিন দিনের সফরে রোববার সন্ধ্যায়  ঢাকা পৌঁছান মালয়শিয়ার প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান ।