২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রদলের গাড়ি ভাংচুর

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও যানবাহনে ভাংচুর চালিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 10:12 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর থেকে হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গাড়িতে আগুন ও ভাংচুরের একাধিক মামলা রয়েছে।

প্রতিবাদে বিকালে রাজশাহী কলেজ মুসলিম হোস্টেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রদল কর্মীরা মিছিল বের করে হোসেনীগঞ্জ এলাকায় একটি প্রাইভেট কার, দু’টি অটোরিকশা ও একটি হিউম্যান হলার ভাঙচুর করে। এ সময় সেখানে পুলিশ পৌঁছালে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

পুলিশ ২০ থেকে ২৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।