ফেনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ফেনী সদরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মোল্লার তাকিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী থেকে সোনাগাজীগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী সোনাগাজীর চর সহাখিকারি গ্রামের মোহাম্মদ শাহজাহানের (৬০) মৃত্যু হয়।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।
