২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের খালাসে সুপ্রিম কোর্টে মিষ্টি বিতরণ

অর্থ পাচারের একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় সুপ্রিম কোর্টে মিষ্টি বিতরণ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা পাচারের মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দেন।

তবে তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রায়ের খবর সুপ্রিম কোর্টে পৌঁছার পর বিএনপিপন্থী কিছু কনিষ্ঠ আইনজীবী মিছিল শুরু করেন। মিছিলটি আইনজীবী সমিতির দুটি ভবনের বিভিন্ন ফ্লোরের করিডোর প্রদক্ষিণ করে।

এক পর্যায়ে মিছিলকারীরা দোতলার গ্যাংওয়ে দিয়ে সু্প্রিম কোর্টের মূল আদালত ভববেনর দিকে অগ্রসর হয়। পরে ভবনের সামনের ফটক বন্ধ করে দিলে তারা সেখানেই বসে পড়েন।

সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বিএনপি-জামায়াতের আইনজীবীদের মধ্যে দুই মণ মিষ্টি বিতরণের ঘোষণা দেন।

এরপর সেখানে আইনজীবীদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।