সাতক্ষীরায় হরতালে অবরোধ, বোমা বিস্ফোরণ
সাতক্ষীরায় সড়ক অবরোধ ও হাতবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই নেতার গ্রেপ্তারের প্রতিবাদে অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা শাখা এই হরতাল ডাকে।
সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে তারা সড়কে ইট ফেলে অবরোধ সৃষ্টি করে এবং হাতবোমা ফাটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এসময় নেতাকর্মীরা একটি ইজিবাইকের দিকে ইট ছুড়তে থাকে।
সদর থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
