২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাসের ধাক্কায় নিহত ১

চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ ৬ জন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

নিহত ফাতেমা আক্তারের (১৪) বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে নিহত ফাতেমার মা শাহিনা বেগম (৩০), মেয়ে ঝুমু (৮) রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া বিএম হোসেন আলী (২২), লিমন কৃষ্ণ দাস (৩৫), সুমাইয়া (৮) ও লিটন (৩০)চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে।

“তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে।”

শুক্রবার পৌনে ১১টায় ফরিদগঞ্জ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা চাঁদপুর যাচ্ছিল।

চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।