২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আহত যুবলীগকর্মীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘বিএনপির হামলায়’ আহত এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 10:17 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গিয়াস উদ্দিন মামুন (২৭)।

উপজেলার সিরাজপুর ইউনিয়নের মো. সিদ্দিকের ছেলে মামুন শুক্রবার বিএনপিকর্মীদের হামলায় আহত হন বলে জানিয়েছেন পৌর মেয়র এবং সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান।

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মীর্জা জানিয়েছেন, মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কোম্পানিগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের আটকের খবরে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘী এলাকায় বিএনপি কর্মীরা যুবলীগকর্মী মামুনকে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বুধবার সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে শুনেছি, জানান ওসি সাজেদুর রহমান।