দৈনিক করতোয়া অফিসে বোমা বিস্ফোরণ
বগুড়া শহরে দৈনিক করতোয়া অফিসের ফটকে দুটি হাতবোমা ছুড়েছে দূর্বত্তরা।
ফটকের বাইরে পড়া এ দুই বোমার মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত থেকে যায়।
সন্ধ্যায় চকযাদু রোডে এ হামলায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক জানান, হরতালের কারণে করতোয়া অফিসের মূল ফটক তালাবদ্ধ করে রেখে সেখানে একজন গার্ড নিয়োগ করা হয়।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, ঘটনার পরই সেখানে পুলিশ যায়। অবিস্ফোরিত ককটেলটি নিস্ক্রিয় করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক ঘটনাস্থল পরদর্শন করে বলেন, তদন্ত করে দোষীদের বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।
