ঝিনাইদহে সাত ট্রাক ভাংচুর, আটক তিন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের প্রথম দিন সকালে ঝিনাইদহে সাতটি ট্রাকে ভাংচুর চালিয়েছে পিকেটাররা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
সদর থানার ওসি কাজী জালালুদ্দিন আহমেদ জানান, রোববার সকাল ৮টার দিকে হরতালকারীরা শহরের হামদো এলাকায় রাস্তার পাশে দাড়ানো সাতটি ট্রাক ভাংচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ শটগানের গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে ওসি জানান।
তবে পরে কাছকাছি এলাকা থেকে ‘নাশকতার অভিযোগে’ বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
