২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালকারীদের পেট্রোল বোমায় সংবাদকর্মী আহত

বিরোধীদলের ৮৪ ঘণ্টার হরতালের সকালে রাজধানীর মিরপুরে পিকেটারদের ছোড়া পেট্রোলবোমায় আহত হয়েছেন এক টেলিভিশনের ক্যামেরাপার্সন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর বাংলা কলেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত আনিসুর রহমান চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক রওনক হাসান জানান, সকালে বাংলা কলেজ এলাকায় দায়িত্ব পালনের সময় ছাত্রদলের কর্মীরা ওই এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। এক পর্যায়ে তারা দুটি হাতবোমা ফাটায় এবং একটি পেট্রোল বোমা ছোড়ে।

ওই পেট্রোল বোমায় ক্যামেরা পার্সন আনিসুরের হাতের কিছু অংশ পুড়ে যায় বলে জানান রওনক।