২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রেললাইনে নাশকতা, ৬ ঘণ্টা ট্রেন বন্ধ

বিএনপি-জামায়াত জোটের হরতালের মধ্যে নাটোরে রেল লাইন উপড়ে ফেলায় রোববার ভোর থেকে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:57 AM

Updated : 26 Jul 2022, 03:05 PM

লাইন মেরামতের পর সকাল সাড়ে ৯টার দিকে আবর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রাজশাহী রেল পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন ও মুলাডুলি স্টেশনের মাঝে লালপুর উপজেলার শ্রীরামগাড়িতে ঢাকা-রাজশাহী রেল লাইনের প্রায় দেড় ফুট অংশ তুলে ফেলে দুর্বৃত্তরা।     

ফলে তখন থেকেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আবদুলপুর স্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ আব্দুলপুর স্টেশনে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ও রাজশাহী কমিউটার মুলাডুলি স্টেশনে আটকা পড়ে।

লাইন মেরামতের পর সকাল সাড়ে ৯টার দিকে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে রেলের বিভাগীয় ব্যবস্থাপক পঙ্কজ কুমার জানান।