যৌন হযরানি: ফরিদপুরে এক ব্যক্তি কারাগারে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন হয়রানির দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ইছাবাদী মুন্সিকে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান।
তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের মো. ছমির মুন্সীর ছেলে।
শিশুটির মা অভিযোগ করেন, গত ১ নভেম্বর ইছাবদী শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে এক প্রতিবেশী তা দেখে ফেললে সে পালিয়ে যায়।
বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমিন জানান, ইছাবদীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
