২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জিপ উল্টে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় জিপ উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 04:48 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের ছোয়ারখালী স্টেশনে এ দুর্ঘটনায় নিহত নাছির উদ্দিন মানিক (৩৫) চকরিয়া পৌরসভার তাহেরিয়ার ঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া জানান, স্থানীয়ভাবে চান্দের গাড়ি নামে পরিচিত একটি জিপ বদরখালী থেকে চকরিয়ায় আসার পথে ছোয়ারখালী স্টেশনে উল্টে যায়। এতে নাছির উদ্দিন মানিক নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন।