২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞায় দুর্ঘটনায় নিহত ১

ফেনীর দাগনভূঞায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া বাজারে দুর্ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা যাত্রী মোহাম্মদ দুলাল (৪০)। এ সময় আরো তিন যাত্রী আহত হন বলে পুলিশ জানিয়েছে।

দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেনী থেকে নোয়াখালীগামী পিকআপ ভ্যানের সঙ্গে দাগনভূঞা থেকে ফেনীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা যাত্রী দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের আলামপুর গ্রামের মোহাম্মদ দুলালের মৃত্যু হয়।

অটোরিকশার আহত তিন যাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পিকআপটি আটক করা হয়নি বলে জানান ওসি।