২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বৃদ্ধা খুন

গাজীপুর সদরে জমি নিয়ে বিরোধের  জেরে এক বৃদ্ধাকে হত্যায় জড়িত অভিযোগ তাই দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 08:22 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার ভোরে সদর উপজেলার নান্দুয়াইন গ্রাম থেকে জয়মন নেছার (৭০) লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোছলেম উদ্দিনের স্ত্রী।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, শনিবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা জয়মন নেছাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নিজ ঘরের বিছানার উপর লাশ ফেলে গেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর আলম ও মো. শাহজাহান মিয়াসহ চার জনকে আটক করা হয়েছে।

এসআই রফিকুল আরো জানান, সম্প্রতি জয়মন তার ছেলে শাহজাহানকে কিছু জমি লিখে দেন। এ নিয়ে মায়ের সঙ্গে অপর ছেলে জাহাঙ্গীরের বিরোধ দেখা দেয়।

গত পরশু এ নিয়ে মা ও ভাই শাহজাহানের সঙ্গে জাহাঙ্গীরের কথা কাটাকাটিও হয় । ধারণা করা হচ্ছে এর ফলেই এ হত্যাকাণ্ড হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।