মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের পর খুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক শিশুকে ‘ধর্ষণের পর হত্যা’ করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে বরাইদ গ্রামের মুন্নু আবাসন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘরে সীমা আক্তারের (১১) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সীমা ওই গ্রামের শাহেদ আলীর মেয়ে।
সীমার ফুফাতো ভাই হাসমত আলী অভিযোগ করেন, ধর্ষণের পর তার বোনকে হত্যা করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মো. সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১১টার দিকে বরাইদ গ্রামের মুন্নু আবাসনের একটি পরিত্যক্ত ঘরে বিবস্ত্র অবস্থায় সীমার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা।
তিনি বলেন, শিশুটি গলায় একটি কালো দাগ আছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে, বলেন ওসি।
