উল্লাপাড়ায় ভটভটি উল্টে নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছেন। আহত হন চারজন।
রোববার বেলা ১টার দিকে মোহনপুর ইউনিয়নের কয়রা বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত আব্দুল হাকিম (৪৫) উপজেলার হরিষপুর গ্রামের প্রয়াত কুড়ান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে উল্লাপাড়া থেকে মোহনপুরের কয়রা যাবার পথে কয়রা বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এ সময় পাঁচ যাত্রী আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আব্দুল হাকিমের মৃত্যু হয়। আহতদের বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
