২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুই জামায়াতকর্মী আটক

পুলিশের উপর হামলার মামলায় নীলফামারীতে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তরাঞ্চল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

রোববার ভোরে সদরের টুপামারি ইউনিয়নের রামগঞ্জ থেকে গ্রেপ্তার হন সুলতান আলী (৩৫) ও রবিউল ইসলাম (৩২)।

নীলফামারী সদর থানার এসআই এরশাদ আলম বলেন, গত ২ ফেব্রুয়ারি শহরের আনন্দবাবুর পুল এলাকায় পুলিশের উপর হামলা হয়।

আটক এ দুই জামায়াতকর্মী ওই ঘটনায় করা মামলার আসামি বলে জানান এসআই এরশাদ।