২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে পাচার হওয়া মামুনের অর্থ জব্দের নির্দেশ

যুক্তরাজ্যের ন্যাটওয়েস্ট ব্যাংকে রাখা ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড জব্দের নির্দেশ দিয়েছে আদালত।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোতাহার হোসেন দুদকের দায়ের করা অর্থপাচার মামলার শুনাতিতে ওই নির্দেশ দেন।

ফলে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অর্থ স্থানান্তর কিংবা হস্তান্তর করা যাবে না। 

শুনানির সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিতি ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে।

শুনানিতে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিকুল হক বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, মামুন এই টাকা ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে লন্ডনে পাচার করেন। এ টাকা মামুন তার নিজের একাউন্টে ও তাঁর স্ত্রীর নামে জমা রাখেন। মামলা প্রমাণের জন্য ব্যাংক হিসাব জব্দ করা একান্ত পয়োজন।

এবিষয়ে দুদকের পক্ষে ওই দুটি ব্যাংক একাউন্ট জব্দ করতে আবেদন করা হলে আদালত সেই আবেদন গ্রহণ করে।

এদিকে বুধবারও মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহীমের জেরা করেছে আদালত।

২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন যাতে ১৩ জনকে সাক্ষী করা হয়।

গত ২৭ অক্টোবর সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় মামুন একই আদালতে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। ওই মামলায় বিএিনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকেও আসামি করা হয়েছে।