হরতাল চলছে চাঁদপুরের ফরিদগঞ্জে
পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকে হরতাল চলছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।
শনিবার সন্ধ্যা পর্যন্ত ডাকা এই হরতালে উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাটও বন্ধ।
থমথমে উপজেলা সদরে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং দেখা যায়নি।
দশম সংসদ নির্বাচনের ক্ষণ গণনার প্রথম দিন শুক্রবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে সমাবেশকারী বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে।
ওই সংঘর্ষে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন (৩২), বাবুল হোসেন (৩০) এবং ছাত্রদল নেতা আরিফ হোসেন (২৪) নিহত হন ।
আহতদের মধ্যে শরীফ পাটওয়ারী (২২) নামে এক ছাত্রদল নেতা শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান।
সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করে তিনি, এই ঘটনায় আড়াই হাজার জনকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। জড়িত সাতজনকে আটক করা হয়েছে।
