২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল পাড়ায় শিশুকে গলা কেটে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 06:15 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার শিশুটির লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবদুল (১০) লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের আকবর আলীর ছেলে।

শিশুটির হত্যাকারী প্রতিবেশী ছমরু মিয়ার ছেলে আব্দুল মালেককে (৪২) রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটিকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ জানান,  বৃহস্পতিবার রাতে লইয়ারকুল গ্রামে শিশুটির বাড়ির পাশের জমিতে শিশু আবদুলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সম্প্রতি মালেককে উদ্ধৃত কেরে পুলিশ জানায় শিশুটি প্রায়ই তার গাছ থেকে ফলফলাদি ‘চুরি করত’।

শিশুটির বাবা আকবরের কাছে নালিশ দিয়েও কোনো ফল না পেয়ে তিনি এ হত্যাকাণ্ড করে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা হয়েছে।