২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রানাপ্লাজা ধসের ৬ মাস, ক্ষতিপূরণ দাবি

সাভারের ‘রানা প্লাজা’ ধসে পড়ার ছয় মাস পূর্তিতে আহত-নিহত ও নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণ চেয়ে মিছিল, মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচি করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার দুপুরে তারা ধসে পড়া রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শ’-রও বেশি নিহত এবং কয়েক হাজার  শ্রমিক আহত হন।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এছাড়া আহত-নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

এ সময় এক সমাবেশে বক্তারা রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

বক্তারা বলেন, বৃহস্পতিবার রানা প্লাজা ধ্বসের ৬ মাস পূর্ণ হলেও আহত, নিহত ও নিখোঁজের স্বজনেরা উপযুক্ত ক্ষতিপূরন পাননি।

‘লস অব আনিং’ -এর ভিত্তিতে নিহতদের কমপক্ষে ২৮ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দানের দাবি জানান তারা।

তারা জানান, বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আহতদের অনেকেরই স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ব্যানারে আহত-নিহত ও নিখোঁজের স্বজনরা বিক্ষোভ মিছিল নিয়ে রানা প্লাজার সামনে আসে।