২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার রাতে সিঙ্গাইর উপজেলার বাহাদিয়া গ্রামের চর থেকে নিহত ইসলাম উদ্দিনের (২৮) লাশ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন,  ইসলামের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় ডাকাতির মামলা রয়েছে।

“লুট করা মালামালের ভাগবাটোয়ারা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

তিনি জানান,  বুধবার রাত আটটার দিকে বাহাদিয়ার চরের একটি ক্ষেতে ইসলামের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন।