২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্বাস্থ্য কর্মকর্তার বাড়িতে ডাকাতি

বাগেরহাট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার গভীর রাতে বাগেরহাট শহরের দশানী বালিকা বিদ্যালয় সড়কের ডা. বিদ্যুৎ কান্তি পালের বাড়িতে এ ডাকাতি হয়।

বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বলেন, “মুখোশধারী সশস্ত্র ডাকাতরা গভীর রাতে ওই কর্মকর্তার বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে ডাকাতি করে।”

ডা. বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দুইটা থেকে তিনটার মধ্যে পাঁচজনের ডাকাত দলটি দোতলার গ্রিল ভেঙ্গে ঘরে ঢোকে।

তিনি বলেন, “আমার শোবার ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আমার হাত-পা ও চোখ বেঁধে ফেলে আমার স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৬ হাজার টাকা, দুটি মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।”

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।