২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অজ্ঞাত তরুণী লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার কোনাবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, সকালে কোনাবাড়ি ব্রিজের পাশে বোরকা পরা ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।