২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:51 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গ্রামীণফোনের এক পরিবেশকের কর্মী সামসুল হক সরকারের কাছ থেকে চার লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, ডিবি পুলিশ পরিচয় দেয়া ছিনতাইকারী চক্রটি শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামসুল হক সরকার জানিয়েছেন, সানারপাড় এলাকায় রিকশায় করে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টায় একটি কালো রঙের প্রাইভেটকার থেকে তিন আরোহী নেমে ডিবি পুলিশ পরিচয়ে তাকে গাড়িতে তুলে নেন।

গাড়িতে তুলেই তার চোখ বেঁধে জোর করে তার কাছ থেকে চার লাখ ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মানিব্যাগে থাকা সাড়ে আট হাজার টাকা নিয়ে তাকে রূপগঞ্জ উপজেলার তারাবোতে নামিয়ে দেয়।