২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ

আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার এ ব্যাপারে চেম্বার সভাপতি মাহবুবুল আলম অর্থমন্ত্রীর কাছে ফ্যক্স বার্তা পাঠিয়েছেন বলে চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড ৩১ ডিসেম্বরের মধ্যে করদাতাদের ই-টিআইএন গ্রহণের সময়সীমা নির্ধারণ করেছে।

বর্তমান অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, রমজান, ঈদ ও পূজার কারণে অনেক করদাতাদের পক্ষে ৩১ অক্টোবরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সার্বিক অবস্থা বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য চেম্বার সভাপতি অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।