২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক আটক

গরু নিয়ে ফেরার সময় ঝিনাইদহ সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার বিকালে আটক শের আলীকে (২৩) সেদেশের পুলিশে সোপর্দ করেছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।

শের আলী উপজেলার শ্যামকুড় গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপারে ভারতের ৩শ’ গজ ভিতর খেকে শের আলীকে গরুসহ আটক করে ফতেপুর ক্যাম্পের বিএসএফ।    

মঙ্গলবার ভারতের ১৭৩ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডিং অফিসারের সঙ্গে এ বিষয়ে এই বিজিবি কর্মকর্তার ফোনে কথা হয় বলে জানান।

“বিএসএফের ওই কর্মকর্তা ফোনে জানিয়েছেন, আটক শের আলীকে হাঁসখালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে,” বলেন তিনি।  

আসাদুজ্জামান আরো বলেন, তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পাতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

দুদিন আগে শের আলী গরু আনতে ভারত যান বলে স্বজনরা সাংবাদিকদের জানিয়েছেন।