২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের তাড়াইলে গ্রামবাসীর সংঘর্ষ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার দুপুরে দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামে এনামুল হকের অনুসারীদের সঙ্গে বজলুর রশিদ ও কামরুল ইসলামের অনুসারিদের এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রাসেল মিয়া (২৫), জুয়েল মিয়া (২৮) ও জামাল মিয়াকে (৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মোস্তফা, ইকবাল, মাসুম, মিস্টার, মাজু, ইসলাম, আজিম উদ্দিন, নজরুল ও উমর ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

তাড়াইল থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, এনামুল হকের সঙ্গে বজলুর ও কামরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলাও রয়েছে আদালতে।

দুপুরে উভয়পক্ষ বল্লম, রামদা, অলঙ্গাসহ দেশি অস্ত্র নিয়ে ডুবাইল বিল এলাকায় সংঘর্ষে জড়ায়। প্রায় ঘন্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন ওসি।