মুন্সীগঞ্জে বাস উল্টে চালকের সহকারী নিহত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চন্দ্রা পরিবহনের একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
সেমাবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খান বাড়ির কাছে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফরিদপুর থেকে ঢাকা আসছিল।
নিহত লিটন মিয়া (২৫) বাসের চালকের সহকারী বলে জানান মাওয়া পুলিশ ফাঁড়ির এস আই হাফিজুর রহমান।
তিনি বলেন, বাসটি মহাসড়কে আড়াআড়িভাবে উল্টে পড়লে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে বেলা পৌনে ১১টার দিকে বাসটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই।
তিনি বলেন, “র্যাকার দিয়ে বাসটি সরিয়ে মহাসড়কের পাশে নেয়া হয়েছে। এরপর আবার যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
