২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার বেলা ২টার দিকে এ ঘটনায় সাতজন আহতও হয়েছে।

মৃতরা হল রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের চিতামূরা গ্রামের হাছন আলির মেয়ে রুজিনা আক্তার (৬) ও কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে রকিমা খাতুন বাবুনি (৫)।

রামু থানার ওসি আপ্লেলা রাজু নাহা এলাকাবাসীর বরাত দিয়ে জানান, দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে  এ  দুই শিশু মারা যায়। এ সময় আহত হয় আরো কয়েকজন।

এদের মধ্যে মধ্যে রামু হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গর্জনিয়া ইউনিয়নের চিতামুরা শিখন স্কুলের শিক্ষক হুরে জান্নাত (৩০), ওই স্কুলের ছাত্রী খালেদা বেগম (১০), টাইম বাজারের হুমায়রা আক্তার (১০), শাহিনা আক্তার (১০), কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামের মো. আইয়ুব (৪৫), পূর্ব তিতারপাড়ার আয়েশা ছিদ্দিকা (১৩) এবং নতুন তিতারপাড়ার নুরুন্নাহার (৪০)।