২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজে যুবকের লাশ

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার বিকালে কলেজের ভেতর দিয়ে বয়ে চলা একটি ছড়ায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের (৩০) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

শাহপরাণ থানার ওসি শিবেন্দ্র দাস জানান, দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পেছনে ছড়ায় যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিকেল ৪টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহের মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।