২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণ

টাঙ্গাইল শহরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

ঈদের পরদিন (বৃহস্পতিবার) পশ্চিম আকুর টাকুর এলাকায় একটি ভাড়া বাসায় ধর্ষণের শিকার মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইলের পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করে জেলা শহরে আনা হয়।

তাদের বাড়ি ঘাটাইল উপজেলার আলুপাকুটিয়া গ্রামে।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, যেহেতু মেয়েটিকে কালিহাতি উপজেলা থেকে অপহরণ করা হয়েছে, তাই ওই থানায় মামলা করতে হবে।

মেয়েটির মা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে তার বোনের বাড়ি যাচ্ছিল মেয়েটি। হেঁটে পাশের হরিপুর বাসস্ট্যান্ডে যাওয়ার সময় তাদের গ্রামের আলমগীর, কস্তুরীপাড়া গ্রামের এক সন্তানের জনক সোহেল ও রাজাফৈর গ্রামের ফরমান একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে মুখ বেঁধে তাকে নিয়ে যায়।

টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর এলাকায় একটি ভাড়া বাসায় সোহেলের ফুপাতো ভাই নুরুল ইসলাম ভাড়া থাকেন।

নুরুল ইসলামের স্ত্রীর কাছে মেয়েটিকে সোহেল তার স্ত্রী বলে পরিচয় দেয়। পরে সোহেল ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে।

ঘটনাটি আশেপাশের লোকজন জানতে পারলে ধর্ষকরা মেয়েটিকে রেখে পালিয়ে যায়। নুরুল ইসলাম মেয়েটিকে মারধর করে রাস্তায় বের করে দেয়।

সন্ধ্যায় স্থানীয়রা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া শাফী জানান, ধর্ষণের ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে।

মেয়েটির ভগ্নিপতি কালিহাতী থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।