মাটিরাঙ্গায় ইউপিডিএফ সমর্থক খুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এক সমর্থককে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার রাতে নিহত প্রতীম কুমার ত্রিপুরা (২৫) ইউপিডিএফ সমর্থক বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন জানান, রাত ১০টার দিকে গুলির শব্দ শোনে এলাকাবাসী।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে মাটিরাঙ্গার ১০নং এলাকায় একটি পরিত্যক্ত ব্রিকফিল্ড থেকে মৃতদেহ উদ্বার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মাইনুদ্দিন আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউপিডিএফ এর তথ্য বিভাগের মুখপাত্র নিরন চাকমা জানান, প্রতীম কুমার ত্রিপুরা তাদের সংগঠনের সমর্থক ছিলেন।
তবে কী কারণে তিনি খুন হন তা জানাতে পারেননি নিরন।
