ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ডাওরী বাজার এলাকায় দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বোরহানউদ্দিন জানান, মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজারের কাছে মটরসাইকেলসহ একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
“নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে আরোহী যুবকের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
