২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সোনালী ব্যাংকের নৈশপ্রহরীর লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় সোনালী ব্যাংক কার্যালয়ের এক নৈশপ্রহরী লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার সকালে ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে নৈশপ্রহরী জাফর মোল্লার (৫৫) লাশ উদ্ধার করা হয় বলে সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান।

জাফর ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা।

ওসি বলেন, সকালে ঝাড়ুদার এসে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে ব্যাংকের ব্যবস্থাপককে ঘটনাটি জানান। পরে পুলিশ গিয়ে ব্যাংকের দোতলা ভবনের অফিস কক্ষের বিছানা থেকে তার লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে জাফরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, ব্যাংকের নৈশপ্রহরী আবুল হোসেন তিন দিনের ছুটিতে যাওয়ায় বদলি হিসেবে জাফর মোল্লাকে হাটকৃষ্ণপুর শাখা থেকে সোমবার এই শাখায় আনা হয়।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।