২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন

চট্টগ্রামের মাঝিরঘাটে কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 07:26 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে মাঝিরঘাট এলাকার কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাটের কাছে আল-ফাতেয়া অয়েল ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে আনু মাঝির ঘাটের পাশে দাঁড়ানো অয়েল ট্যাংকারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

ট্যাংকারটি তেলপূর্ণ ছিল বলেও জানান তিনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

নেভি ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ট্যাংকারটির মালিক কে বা এটিতে কি পরিমাণ তেল ছিল তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।